Headlines
Loading...
পশ্চিম বর্ধমানে সাড়ম্বরে পালিত হলো দেশের স্বাধীনতা দিবস।

পশ্চিম বর্ধমানে সাড়ম্বরে পালিত হলো দেশের স্বাধীনতা দিবস।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পশ্চিম বর্ধমান :সমগ্র দেশের সাথে যথাযোগ্য মর্যাদায়  পশ্চিম বর্ধমানেও পালিত হল ৭০তম স্বাধীনতা দিবস।  শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান সব জায়গায় বিশিষ্টজনেরা জাতীয় পতাকা উত্তোলন করেন।গাওয়া হয় জাতীয় সঙ্গীত।  আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে   জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীন অধ্যাপক। জাতীয় মানবাধিকার কমিশনের রাজ্য শাখার সভাপতি বুম্বা মুখার্জী জেলা সদর দপ্তরে পতাকা উত্তোলন করেন এবং আজকের দিনের গুরুত্ব প্রসঙ্গে বক্তব্য রাখেন। জেলা মহিলা তৃনমুলের সাধারন সম্পাদক রাখী কর্মকার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে রাজ্য সহ দেশের সর্বস্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। রেল শহর চিত্তরঞ্জনের অন্যতম ক্রীড়া প্রতিষ্ঠান ভারত সঙ্ঘের পতাকা উত্তোলনে উপস্তিত ছিলেন এলাকার বিশিস্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।জেলার সকল স্তরের মানুয এই দিনটিতে সামিল হলেন। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});