Headlines
Loading...
আগামী ৮ দিন বর্ধমান জেলা আদালতের কাজকর্ম বন্ধ।চরম সংকটে বিচার প্রার্থীরা।

আগামী ৮ দিন বর্ধমান জেলা আদালতের কাজকর্ম বন্ধ।চরম সংকটে বিচার প্রার্থীরা।

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : আগামী কাল থেকে ৪ দিন বর্ধমান জেলা আদালতের সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো বর্ধমান বার এ্যাসোসিয়েশন। স্বাভাবিকভাবেই আবারও ভয়াবহ সংকটের মুখে পড়লেন বর্ধমান আদালতের বিভিন্ন কোর্টের বিচারপ্রার্থীরা। সোমবার বর্ধমান বার এ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য ,শনি ও রবিবার স্বাভাবিক ছুটি ও সোমবার জন্মাষ্টমী এবং মঙ্গলবার দেশের স্বাধীনতা দিবসের ছুটি। সুতরাং তার আগে মঙ্গলবার থেকে শুক্রবার টানা ৪ দিন বর্ধমান আদালতের সমস্ত কোর্টের কাজ বন্ধ রাখার এই সিদ্ধান্তের ফলে টানা ৮ দিন কার্যত কোনো বিচারপ্রার্থীই আইনি সুবিধা পাবেন না। এর ফলে অসংখ্য বিচারপ্রার্থী চরম সংকটের মধ্যে পড়লেন।
যদিও আইনজীবীদের একাংশ এদিন জানিয়েছেন, জেলাভাগের ফলে বর্ধমান আদালতের গুরুত্ব অনেকটাই কমেছে। অন্যদিকে বর্ধমান আদালতে মামলার পাহাড় জমছে। ফলে এই অবস্থায় ৪ দিন সমস্ত কোর্ট বয়কট করার ঘটনায় বিচারপ্রার্থীরাই তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন।
উল্লেখ্য গত ২২জুন থেকে সিজেএম সঞ্জয়রঞ্জন পালকে এবং দ্বিতীয় সিভিল জজ(সিনিয়র) মন্দাকান্তা সাহাকে বয়কট করেন আইনজীবীরা। যদিও ওই দুটি কোর্টেই অন্য বিচারকরা বসলে প্রথম দিকে আইনজীবীরা অংশ নিচ্ছিলেন। কিন্তু এরপরে ফের সম্পূর্ণভাবেই ওই দুটি কোর্ট বয়কট করেন আইনজীবীরা। এর ফলে বিচারপ্রার্থীরা জামিন সংক্রান্ত বিষয়ে চরম সমস্যায় পড়েন। নির্দিষ্ট দিনে আদালতে হাজির থেকেও বিচারাধীন বন্দিদের ফিরে যেতে হচ্ছিলো। 
অভিযোগ সিজিএম কোর্ট বয়কট করায় জামিন পেয়েও কেবলমাত্র বেল বণ্ড জমা না পড়ায় বহু ব্যক্তিই ছাড়া পাচ্ছেন না। কার্যত তাদের সংশোধনাগারেই কাটাতে হচ্ছে। যদিও এদিন বারের এই সিদ্ধান্তের বিষয়ে একমত হতে পারেননি অনে্ক আইনজীবীই। 
এদিন এই সিদ্ধান্তের বিষয়ে খোদ বারের সাধারণ সম্পাদক সদন তা জানিয়েছেন, একদিকে বিচারপ্রার্থীদের সুবিচার দেওয়া এবং তাদের হয়রানি বন্ধ করা এবং তার সঙ্গে আইনজীবীদের সন্মান রক্ষার প্রশ্নেই তাঁরা ওই দুটি কোর্ট বয়কট করেছিলেন। যা কার্যত ৪৫দিনে পা দিয়েছে। তাঁরা আশা করেছিলেন এরই মাঝে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা হবে। কিন্তু তা না হওয়ায় বাধ্য হয়েই আগামী দিনের বৃহত্তর আন্দোলনের প্রথম ধাপ হিসাবে এদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});