ফোকাস বেঙ্গল ডেস্কঃশিশু কিশোর আকাদেমির উদ্যোগে ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শনিবার শুরু হলো বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ২৬ ও ২৭ আগস্ট দুদিন চলবে। আজ বেলা ১১টা থেকে তারাবাগের কাছে গোদা, মোহনবাগান মাঠের পাশে পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিক এর প্রাঙ্গনে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।প্রতিযোগিতার বিষয়গুলি হলো রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, রাগপ্রধান গান, শাস্ত্রীয় নৃত্য ও আবৃত্তি। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী, বীরভূম জেলার ২০০র বেশী প্রতিযোগী দুদিনে অংশগ্রহণ করবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
ছবি - সুরজ প্রসাদ

