ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া :কেন্দ্রীয় সরকারের অধীনস্ত ডাক বিভাগের এক পিওনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠলো। কাটোয়া মহকুমার শ্রীখণ্ড উপ ডাকঘরের পিওন খাইরুল মোল্লার বিরুদ্ধে পদের অপব্যাবহার ও জালিয়াতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মোল্লা জসিমউদ্দিন। অভিযোগ, জসিমউদ্দিন বাবুদের একটি সম্পত্তি আত্মসাৎ করতে পিওন খাইরুল মোল্লা সম্পত্তির রেকর্ড জালিয়াতির জন্য মিউটিশনের নোটিশই [এমএন /২০১৪/০২২৪/৪৭৯৯] গায়েব করে দিয়েছে। গত ২৬মে তে করা অভযোগের ভিত্তিতে ইতিমধ্যে জেলা ভূমি বিভাগ আগামী ৩০অগাস্ট রেকর্ড সংশোধনের আপিল [কেশ নং - ১৭২/১৬] এর শুনানির দিন ধার্য করেছে।
জসিমুদ্দিন বাবুর অভিযোগ,আড়াই মাস আগে খাইরুল মোল্লার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ লিখিত ভাবে জানানো সত্ত্বেও একটা কেন্দ্রীয় সরকারি সংস্থা এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।দপ্তর যদি অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে, সেই ব্যাপারেও তাকে কোনো রকম অবিহিত করেনি এখনো। এমনকি গত ৩অগাস্ট অভিযোগের অগ্রগতি নিয়ে কাটোয়া মহকুমার দায়িত্বপ্রাপ্ত ডাক আধিকারিককের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন,'অভিযোগের কোনো ভিত্তি নেই। তাই এব্যাপারে কিছু তিনি বলতে পারবেন না'।
মোল্লা জসিমউদ্দিন তাঁর অভিযোগে আরও জনিয়েছেন,তিনি বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছেন অভিযুক্ত পিওন খাইরুল মোল্লা দীর্ঘদিন যাবৎ নিজের অসুস্থতা দেখিয়ে তার নিরক্ষর ছেলেকে দিয়ে সরকারি বেসরকারি নানা গুরুত্বপূর্ণ চিঠি ডেলিভারি করাচ্ছেন। দপ্তরও সব কিছু দেখেও চুপ করে আছে। জসিমউদ্দিন বাবু জানিয়েছেন,এই অনিয়মের বিরুদ্ধে এরপর তিনি উচ্চ আদালতে মামলা দায়ের করতে চলেছেন।

