ফোকাস বেঙ্গল ডেস্কঃ বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস এ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব ১৬ আন্তঃমহকুমা ফুটবল টুর্নামেন্টের চুরান্ত পর্বের খেলা অনুস্থিত হল আজ। পাঁচটি মহকুমাকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। বর্ধমানের স্পন্দন ময়দানে দুর্গাপুর ও কালনা মহকুমা মুখমুখি হয় চুরান্ত পর্বের খেলায়।টান টান উত্তেজনার মধ্যে দুর্গাপুর ১-০ গোলের ব্যবধানে কালনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ছবিঃ সুরজ প্রসাদ।

