ফোকাস বেঙ্গল ডেস্ক ঃ গাড়িতে অ্যডভোকেট এর ষ্টিকার লাগিয়ে চলচ্ছিল মাদক পাচার। গোপন সূত্রে খবর পেয়ে মাদক পাচারকারিদের ধরতে তৎপর হয় নাদনঘাট থানা। শনিবার রাতে কালনার নাদনঘাট মোড়ে নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ, তখন হাতে-নাতে ধরা পড়ে ১০০ কেজি গাঁজা ভর্তী গাড়ি। জেলাপুলিশের বড় সড় সাফল্য বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় সঞ্জিব রায়, সুকদেব দাস নামে দুজন কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর,ওডিশার ও অন্ধপ্রদেশের বর্ডার সিঙ্গিবোড়া খেকে গাঁজা পাচার করছিল ধৃতরা। এই বিপুল গাঁঞ্জা কালনা সহ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য আনা হচ্ছিল। রবিবার ধৃতদের কালনা কোর্টে তোলা হয়।

