Headlines
Loading...
বর্ধমান স্টেশনে ডাউন দুন এক্সপ্রেস থেকে ৮৫টি কচ্ছপ উদ্ধার।

বর্ধমান স্টেশনে ডাউন দুন এক্সপ্রেস থেকে ৮৫টি কচ্ছপ উদ্ধার।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান : বর্ধমান রেল স্টেশনে ডাউন দুন এক্সপ্রেস থেকে আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান জি আর পি তিন বস্তা কচ্ছপ উদ্ধার করলো। বেআইনি ভাবে এই কচ্ছপ পাচার করা হচ্ছিলো বলে জি আর পি সূত্রে জানা গিয়েছে। জেনারেল বগিতে তল্লাশি চালানোর সময় এই বস্তাগুলো উদ্ধার হয়। মালিকানাহীন দুটি বস্তা ও একটি থলেতে প্রায় ৮৫টি কচ্ছপ ছিল। কে বা করা এই কচ্ছপ নিয়ে আসছিলো তা জানা যায়নি। জিআরপি থানা বিশেষ সূত্র ধরে তদন্ত শুরু করেছে।                                                            
                                                                         ছবি - সুরজ প্রসাদ 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});