Headlines
Loading...
প্রাক শারদীয়া মহিষমর্দ্দিনী পুজো ঘিরে কালনা মাতোয়ারা।

প্রাক শারদীয়া মহিষমর্দ্দিনী পুজো ঘিরে কালনা মাতোয়ারা।

পল্লব ঘোষ ,কালনা : এ যেন দুর্গা পুজোর আগেই আর এক শারদীয়া। আর মাত্র সপ্তাহ খানেক বাদেই শুরু হতে চলেছে মহিষমর্দ্দিনী পুজো।এই পুজোকেই কেন্দ্র করেই কালনার মানুষ পাঁচ দিন ধরে মেতে থাকবেন প্রাক্ শারদীয়ার আনন্দে। ইতিমধ্যেই প্রাক শারদীয়ার বাজারও তাই চাঙ্গা কালনায়। শুধু কালনার মানুষ বললে বোধহয় একটু ভুলই বলা হয়, কারন এই পুজোতে বর্ধমান জেলার পাশাপাশি মেতে থাকেন পাশের জেলা বীরভূম,হুগলী ও নদীয়ার বহু মানুষ।
পুজো উপলক্ষ্যে মেলা চত্বরে বসে চপ,চাওমিন থেকে শুরু করে নাগরদোলা ও পুতুল নাচের আসর।বহু দিন পর পরিচিত অনেক মানুষের সঙ্গে আবার দেখা হওয়ার আবেগই আলাদা মাত্রা এনে দেয় মা মহিষমর্দ্দিনী। এই পাঁচটি দিনের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে ক্যলেন্ডারের পাতায় চোখ দিয়ে বসে থাকেন কালনার আট থেকে আশি। 
                                                                                                ছবি:- শুভদীপ চ্যাটার্জী
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});