ফোকাস বেঙ্গল ডেস্কঃ ঝাপানতলা সার্বজনীন দুর্গা পূজা এ বছর পঞ্চাশ বছরে পদার্পণ করছে। ধুম ধাম করে আজ হয়ে গেল খুঁটি পূজা। এ বছরে থিম জ্বলছে প্রদীপ দশ হাজার - উদ্দেশ্য বিশ্ব শান্তি। রবিবার সকালে মণ্ডপ প্রাঙ্গণে খুঁটি পূজার সূচনা করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। উপস্তিথ ছিলেন ডি এস পি (হেড কোয়াটার) চন্দন ঘোষ। এ দিন সকালে স্থানীয় পুরুষ ও মহিলারা বি সি রোড সহ এলাকা প্রদক্ষিণ করেন। স্লোগান ছিল সেফ ড্রাইভ সেভ লাইফ, জল অপচয় বন্ধ করুন, গাছ লাগান প্রান বাঁচান, প্লাস্টিক বর্জন করুন। খুঁটি পূজা কে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পরার মত।
ছবি - সুরজ প্রসাদ
ছবি - সুরজ প্রসাদ

