Headlines
Loading...
পুরুলিয়ার ঝালদায় কুয়ো থেকে তরুণীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।

পুরুলিয়ার ঝালদায় কুয়ো থেকে তরুণীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।

ফোকাস বেঙ্গল ডেস্কঃ  পুরুলিয়ার ঝালদা থানা এলাকার হেঁসলা গ্রামের  কুয়ো থেকে গ্রামেরই এক তরুণীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র  করে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনায় প্রকাশ,গত কয়েক দিন ধরেই   খোঁজ পাওয়া যাচ্ছিলনা  হীরাবতী তন্তুবাই নামে ওই তরুণীর। এরপর গ্রামেরই  একটি কুয়োতে ওই তরুণীর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসীরা। ঝালদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য  পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় 
তরুণী আদৌ কুয়োয়  পড়ে মৃত্যু হয়েছে , নাকি এর  পিছনে অন্য কোনও রহস্য  রয়েছে সেবিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। যদিও ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশ মুখ খুলতে রাজি হয়নি। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});