ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: আগামী ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার সারা দেশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়েও পালিত হবে নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৪তম জন্মদিন। আর তার আগে শহরের কোর্ট কম্পাউন্ড এলাকায় জেলা শাসকের দপ্তরের সামনে নেতাজির মূর্তিতে নতুন রঙের প্রলেপ দেওয়া হল। পাশাপাশি, দীর্ঘদিন ধরে কিছুটা অবহেলিত থাকার পর মূর্তির পাদদেশ কে রেলিং দিয়ে ঘিরে দেওয়া, মাথার ওপরের গাছের ডালপালা কেটে পরিষ্কার করা সহ এই মহান বিপ্লবীর মূর্তিকে ঘিরে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

