Headlines
Loading...
কন্যাশ্রী থেকে জেলার সেরা যোগা খেতাব সর্বশ্রীর মুকুটে

কন্যাশ্রী থেকে জেলার সেরা যোগা খেতাব সর্বশ্রীর মুকুটে



ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: যোগায় একের পর এক সাফল্যের পর এবার জেলার সেরার সেরা খেতাব উঠে এলো বর্ধমানের শাঁখারিপুকুর পীড়তলার বাসিন্দা সর্বশ্রী মন্ডলের মুকুটে ৷ বর্ধমানের বিদ্যার্থিভবন গার্লস হাই স্কুলের দশম শ্রেনীর ছাত্রী সর্বশ্রী ৷ জাতীয় স্কুল যোগায় অনুর্দ্ধ ১৭ বিভাগে রিদিমিক যোগায় সোনা পায় এই মেয়ে ৷ প্রজাতন্ত্র দিবসে বর্ধমানের পুলিশ লাইনে জেলাশাসক বিজয় ভারতী পুরস্কৃত করেন সর্বশ্রীকে ৷ 

সর্বশ্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত বছর রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পে অন্ততম সেরা খেলোয়াড় হিসাবে কলকাতার নজরুল মঞ্চে পুরস্কৃত হয় সর্বশ্রী ৷ দিল্লীতে হয়ে যাওয়া যোগা অলিম্পিয়াডেও রাজ্য দলের সদস্য হিসাবে রিদিমিক যোগায় দ্বিতীয় স্থান পায় বর্ধমানের এই মেয়ে ৷ ছোট থেকেই অনেক অসুবিধার মধ্যে দিয়েই যোগাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে সর্বশ্রী। তথাকথিত কোন যোগা প্রশিক্ষন কেন্দ্রে যোগা শেখেনি

সে। বাবা তপন মন্ডলের কাছেই যোগায় হাতে খড়ি হয়েছিল সর্বশ্রীর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});