
পল্লব ঘোষ,কালনা: ৮ দলীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল হল গোলাপী বলে ৷ ফাইনালে কালনার পূর্ব সাতগাছি গ্রামের এই ক্রিকেট প্রতিযোগিতায় মাঠে হাজির ছিলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার সন্দীপ পাতিল ৷ ৮৩'র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার কে সামনে থেকে দেখতে এদিন সাধারন ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে ভিড় ছিল চোখে পড়ার মত।
ফাইনালে গুপ্তিপাড়া ফুটবল ক্লাব ১০৫ রানে হারাল গুপ্তিপাড়া সবুজ সংঘ কে ৷ গুপ্তিপাড়া ফুটবল ক্লাব প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে করে ১৮৩ রান। অনুুুজ শর্মা করেন ৪৮ রান। জবাবে ১৫ ওভারে ৭৮ রানে গুপ্তিপাড়া সবুজ সংঘের সব ক'টি উইকেটের পতন হয়ে যায়। বিবেকানন্দ যাদব ৪টি উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিবেকানন্দ যাদব। ম্যান অব দ্য টুর্নামেন্ট অর্ণব শিকদার।
