Headlines
Loading...
বর্ধমানে অসংগঠিত শ্রমিকদের নাম নথীভুক্ত করতে প্রতি এলাকায় ক্যাম্প করার নির্দেশ মন্ত্রীর

বর্ধমানে অসংগঠিত শ্রমিকদের নাম নথীভুক্ত করতে প্রতি এলাকায় ক্যাম্প করার নির্দেশ মন্ত্রীর


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: গোটা রাজ্যের পাশাপাশি রবিবার থেকে বর্ধমানের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ ময়দানে শুরু হল ৩দিন ব্যাপী বর্ধমান সদর উত্তর মহকুমার শ্রমিক মেলা। মেলার উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইন দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। হাজির ছিলেন রাজ্যের অপর দুই মন্ত্রী স্বপন দেবনাথ এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী সহ রাজ্য শ্রম দপ্তরের সচিব এস বাবা প্রমুখরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মলয় ঘটক জানান, কেন্দ্রে একটা সরকার চলছে যারা কেবল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিশ্রুতি পালন করেন না। অথচ রাজ্যে একটা সরকার চলছে যে সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের জীবন প্রতিটি পদক্ষেপে বিভিন্নভাবে সহায়তা করে চলেছে। তিনি জানিয়েছেন, রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে অসংগঠিত শ্রমিকদের অন্তভূর্ক্ত করার কাজ চলছে। 

উল্লেখ্য, এদিন এই শ্রমিক মেলা থেকেই শ্রমিক সুরক্ষা যোজনায় ২৮৬জনকে মোট ৪৩ লক্ষ ৭২ হাজার ৩৫১ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। উদ্বোধনের দিন ৪০জনের হাতে এই সাহায্য পৌঁছে দেওয়া হল যার আর্থিক মূল্য প্রায় ২২ লক্ষ ৯৪ হাজার ৮১২ টাকা


এদিকে, এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ রীতিমত আত্মসমালোচনা করে বলেন, আমরা যাঁরা জনপ্রতিনিধি তাঁরা সকাল থেকে রাত ভীষণ ব্যস্ত। কিন্তু একজন রিক্সা চালক থেকে একজন ফুচকাওয়ালা তাদের কথা ভাবছি না। অসংগঠিত শ্রমিক হিসাবে তাদের নামও নথীভুক্ত কেন করা হবে না - প্রশ্ন তুলেছেন তিনি। তিনি এদিন রাজ্যের শ্রমমন্ত্রীর পাশাপাশি দপ্তরের সচীব এসএস বাবার কাছে আবেদন রাখেন বর্ধমান পুরসভার ৩৫টি ওয়ার্ডেই ক্যাম্প করে এই নাম নথীভুক্ত করার উদ্যোগ নিন। তাতে হাজির থাকুন জনপ্রতিনিধিরাও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});