Headlines
Loading...
খড় বোঝাই লরিতে আগুন, উত্তেজনা

খড় বোঝাই লরিতে আগুন, উত্তেজনা


ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষ: অত্যাধিক খড় বোঝাই করায় রাস্তার ওপর বিদ্যুতের তারে ঠেকে গিয়ে আগুন ধরে গেল লরিতে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার বেরুগ্রাম সাসপুর রাস্তার বহড়াগরিয়াতে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।


কিন্তু অত্যাধিক খড় বোঝাই থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নেভায়। আগুনে লরিটি সম্পুর্ন ভস্মীভূত হয়ে গেলেও কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই স্থানীয়রা জানিয়েছেন। রাস্তার ধারেই লরিটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় কিছুক্ষনের জন্য যান চলাচল ব্যহত হয়। খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});