
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার পদে রদবদল ঘটল বুধবার। এদিন রেজিষ্টার তোফাজ্জেল হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিষ্টারের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে। এর পরেই তোফাজ্জেল হোসেনের পরিবর্তে পরবর্তী রেজিষ্টার হিসাবে মনোনীত করা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এ্যাসোসিয়েট প্রফেসর অভিজিত মজুমদারকে।
