ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দীর্ঘদিন সংস্কার না হওয়া একটি হাই ড্রেনে রবিবার সকালে একটি গরু পড়ে গিয়ে আটকে পড়ায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ভাচছালা হাউসিং কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দমকলে খবর দেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মানুষদের সাহায্যে গরুটিকে মজে যাওয়া ড্রেন থেকে উদ্ধার করে।
স্থানীয় এলাকার মানুষ এই ঘটনায় ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেছেন। তাঁরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পুরসভা এলাকার মূল নিকাশি নালাটির সংস্কার করেনি। ফলে সেটি বর্তমানে প্রায় মজে যেতে বসেছে। দ্রুত এই ড্রেন সংস্কার না হলে যেকোনোদিন বড় বিপদ ঘটে যেতে পারে।
