
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ সোমবার সকালে পুর্ব বর্ধমানের খর্গেশ্বরপল্লী এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হল এক মহিলার পচাগলা মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম শোভা নস্কর (৫২)। এলাকাবাসীরা জানিয়েছে, গত প্রায় দিন তিনেক ধরেই ওই মহিলাকে বাড়ি থেকে বার হতে দেখা যায়নি। ওই মহিলা বর্ধমানের কাঞ্চননগরে ডিএন দাস স্কুলে মিড ডে মিলের কাজ করতেন। এখানে কিছুদিন আগে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। যদিও পাশের পাড়াতেই তাঁর বাড়ি রয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, অনেকেই তার কাছে আসতেন। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গত ৩দিন ধরে তিনিও বেপাত্তা। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান এ্যাসিড দিয়ে পুড়িয়ে মারা হয় শোভাদেবীকে।
