
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ বাঙালী ঘুম কাতুরে! এই প্রবাদটি এখন বেশ লুপ্তপ্রায়। দৈনন্দিন ব্যস্ততার জীবনে মানবজীবন থেকে নিদ্রা প্রায় হারিয়ে গেছে। দুপুরের ভাত ঘুম কিংবা রাতের দীর্ঘক্ষণের নিদ্রা থেকে বঞ্চিত মানুষ। আর পরিসংখ্যান বলছে ঘুমের ব্যাঘাত স্বাস্থের অবনতি ঘটাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বছরের একটি দিন অর্থাৎ ১৫ মার্চ নিদ্রা দিবস হিসাবে চিহ্নিত করেছে। মানবজীবনে ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে সচেতন করছেন। এই বিষয়ে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে চিকিৎসক সৌরভ দাস ও উত্তম আগরওয়াল গুরুত্ব সহকারে ব্যাখা দিলেন।
