Headlines
Loading...
দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার লক্ষে প্রচার শুরু আরামবাগ কেন্দ্রের প্রার্থী অপরূপা পোদ্দারের

দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার লক্ষে প্রচার শুরু আরামবাগ কেন্দ্রের প্রার্থী অপরূপা পোদ্দারের



ফোকাস বেঙ্গল ডেস্ক,আরামবাগঃ মুখ্যমন্ত্রী বাংলায় যা উন্নয়ন করেছেন তা ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে যাবে। আমরা আমাদের নেত্রীকে ৪২-এ ৪২ আসন উপহার দেব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় সপ্তদশ লোকসভার আসনে প্রার্থী ঘোষণা করার একদিন পর নিজের কেন্দ্রে হাজির হয়ে এমনই কথা বললেন আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরূপা পোদ্দার। বৃহস্পতিবার কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও আশ্রমে পুজো দিয়ে এবং সন্তোষী মাতার পুজো দিয়ে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার লক্ষে প্রচার শুরু করেন তিনি। 

পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "৩৬৫ দিনই মানুষের পাশে মা মাটি মানুষের সরকার আছে এবং থাকবে। শুধু ভোটের সময় নয়, সব সময় মানুষের কাছে যাই এবং সমাজের কল্যাণমূলক কাজের সাথে যুক্ত থাকি।" তিনি আরও বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী সত্যিই মানুষের জন্য অনেক উন্নয়ন করেছেন। শুধু রাস্তাঘাট বা আলোর উন্নয়ন নয়, সামাজিক উন্নয়নের মাধ্যমে গ্রাম বাংলার মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন তিনি।"


কেন্দ্রে বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "ভারতবর্ষে একটা স্বৈরাচারী সরকার চলছিল। মানুষের বিরুদ্ধে ছিল সেই সরকার। মানুষের জন্য কোনও উন্নতি করেনি তারা। শুধু মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে।" তারপর তিনি যোগ করেন, "তাই ভারতবর্ষের সকলের মঙ্গল হোক এই কামনা করি ঠাকুরের কাছে।"

এদিন সাংবাদিক দের মুখোমুখি হয়ে বক্তব্য দেবার সময়ে এক সাংবাদিকের ফোন বেজে ওঠায় তিনি মেজাজ হারিয়ে সকলের ধরা বুম ঠেলে সরিয়ে দিয়ে ক্ষিপ্ত মেজাজ দেখিয়ে চলে যান। এতে চূড়ান্ত অপমানিত বোধ করেন হাজির হওয়া সাংবাদিক গণ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});