Headlines
Loading...
নেপাল থেকে বর্ধমান ফেরার পথে ভয়াবহ ডাকাতি রক্সৌল এক্সপ্রেসে

নেপাল থেকে বর্ধমান ফেরার পথে ভয়াবহ ডাকাতি রক্সৌল এক্সপ্রেসে


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ নেপাল বেড়াতে গিয়ে ফেরার পথে ট্রেনে দুস্কৃতিদের খপ্পরে পড়লেন একদল পর্যটক। প্রায় ৩৫ জনের ল্যাগেজ ব্যাগ সহ নগদ টাকা, অলংকার ও মোবাইল ছিনতাই হয় চলন্ত ট্রেনে। চেন টেনে ট্রেন থামালেও দেখে মেলেনি রেল পুলিশের বলে অভিযোগ পর্যটকদের। রবিবার ঘটনাটি ঘটে ডাউন রক্সৌল এক্সপ্রেসে বিহারের লক্ষ্মীসরাই স্টেশনের কাছে।ব

র্ধমান শহরের ভাতছালা, মিঠাপুকুর ও রথতলা এলাকার ৩৫ জনের একটি দল গত ১০ মার্চ মিথিলা এক্সপ্রেসে করে সপ্তাহ খানেকের ভ্রমণে যায় নেপাল। ভ্রমণ শেষে এদিন তারা ফিরছিলেন। পর্যটক উত্তম কর্মকার জানান, ভোরের দিকে তখন সবাই তাঁরা ঘুমিয়ে ছিলেন। ওই সময়ে চার পাঁচজনের একটি দুস্কৃতি দল ল্যাগেজ ব্যাগ, মোবাইল, সোনার বালা সহ নগদ টাকা নিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বাধা দিলে তারা ভোজালি দেখায়। এরপরই ট্রেন যাত্রীরা চেন টেনে গাড়ি থামায়। তাঁদের অভিযোগ, ওই সময়ে টিকিট পরীক্ষক বা রেল পুলিশ কারো দেখা পাওয়া যায় নি। তাই তাঁরা বাধ্য হয়ে বর্ধমান স্টেশনে নেমে জিআরপির কাছে অভিযোগ জানান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});