
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ কলেজগুলোতে তৃণমুল ছাত্র পরিষদের তোলাবাজি ও ঠিকমতো রেজাল্ট প্রকাশ না হওয়া সহ চার দফা দাবিতে এসএফ আইয়ের পক্ষ থেকে সোমবার পার্কাস রোড থেকে মিছিল করে কার্জন গেট চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হল। দাবি জানানো হল - কলেজ গুলিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। তোলাবাজদের শাস্তির দাবী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা করা এবং ইউজিসিকে তুলে দেওয়ার বিল প্রত্যাহার করার দাবী জানানো হল। এই দাবী নিয়ে কার্জন গেট চত্বরে এক ঘন্টা বিক্ষোভ কর্মসূচির পর বর্ধমান বিশ্ববিদ্যালয় রাজবাটি ক্যাম্পাসে গিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যের কাছে স্মারক লিপি প্রদান করেন এস এফ আই নেতৃত্ব।
