Headlines
Loading...
কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫

কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫



পিয়ালী দাস, বীরভূমঃ বীরভূমের পারুই থানা এলাকার কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫।ধৃতরা সকলেই ঘটনাস্থল মহূলড়া গ্রামের বাসিন্দা। যদিও এখনও মূল অভিযুক্ত অধরা বলে পুলিশ সূত্রে জানতে পারা গেছে। ধৃতদের রবিবার আদালতে তোলা হলে বিচারক ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়ে সোমবার ফের ধৃতদের পসকো আদালতে তোলার আদেশ দেন। 

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে ধৃতদের নাম মঙ্গল বেসরা, অমিত সরেন, জীবন মুর্মু, সুকল সরেন এবং রবি মুর্মু। ঘটনায় মূল অভিযুক্ত সোনা মুর্মু এখনো অধরা। নির্যাতিতার দাদা ঘটনার পর পারুই থানায় অভিযোগ দায়ের করেছেছিলেন ওই ৬ জন সহ আরো অনেকের বিরুদ্ধে। ধৃতদের এদিন সিউড়ি আদালতের বিচারক সুপ্রিয়া খানের এজলাসে তোলা হলে বিচারক এক দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়ে সোমবার ফের তাদের আদালতে হাজিরার নির্দেশ দেন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পসকো আইনের ৬ ধারা মামলা করা হয়েছে। 

অন্যদিকে, বিজেপির প্রতিনিধি দল এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। সিউড়ি আদালতের ভারপ্রাপ্ত সরকারি আইনজীবী মোক্তাহ হোসেন জানান, কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মূল অভিযুক্ত পলাতক। বাকি পাঁচজনকে এদিন আদালতে তোলা হয়েছে। সোমবার ফের ধৃতদের আদালতে তোলা হবে। নির্যাতিতা নাবালিকা হওয়ায় পসকো আইনে তাঁদের বিচার হবে। 

প্রসঙ্গত গত শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভেদিয়া থেকে সাইকেলে করে ওই কিশোরী নিজের গ্রামের বাড়ি ফিরছিল। গ্রাম ঢোকার আগে প্রথমে সোনা মুরমু নামে এক যুবক তার পথ আটকায়। তার কয়েকজন সঙ্গী-সাথীদের কে নিয়ে ওই কিশোরীকে মাঠে টেনে নিয়ে যায় এবং গণধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ ও পরিবার ওই রাতেই কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নির্যাতিতার দাদার অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে এবং আদালতে পেশ করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});