ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃ দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ৩০ যাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।
জানা গেছে, রবিবার সকালে ৫১২ নম্বর জাতীয় সড়কে রামপুর এলাকায় একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী তুলে বালুরঘাট থেকে শিলিগুড়ি অভিমুখে রওনা হচ্ছিল। সেই সময় উলটো দিক থেকে বালুরঘাট অভিমুখে আসা অন্য একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাসটিকে।
সংঘর্ষের আওয়াজ শুনে ছুটে আসেন এলাকার মানুষজন। তারাই উদ্ধার কাজে হাত লাগান। পরে খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

