Headlines
Loading...
হিন্দু পুণ্যার্থীদের সেবা করে সম্প্রীতির নজির গলসি ১ ব্লকের মুসলিম তরুণদের

হিন্দু পুণ্যার্থীদের সেবা করে সম্প্রীতির নজির গলসি ১ ব্লকের মুসলিম তরুণদের


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসিঃ সম্প্রীতির এক অনন্য নজির দেখা গেল পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নং ব্লকে। উচ্চগ্রাম থেকে ২৫ কিলোমিটার পথ হেঁটে আসা প্রায় ২৫০ জন হিন্দু পুণ্যার্থীদের ঠাণ্ডা সরবত, মিষ্টি, টিফিন ইত্যাদি খাওয়ানোর বাবস্থা করলেন ব্লক সভাপতি জাকির হোসেন।মূলত তারই উদ্যোগে একঝাক তরুন এদিন পারাজ, পুরসা, গলিগ্রামে প্রখর রোদ উপেক্ষা করে এই সব পুণ্যার্থীদের সেবা করে গেলেন। গলসি ১ নং ব্লক তৃনমূলের এহেন কাজ দেখে খুশি পুণ্যার্থী থেকে সাধারন মানুষ।

জানা গেছে, গলসির উচ্চগ্রাম থেকে ২৫ কিলোমিটার পথ হেঁটে শিল্ল্যা ঘাটের দামোদর থেকে জল তুলে প্রতিবছর বহু পুণ্যার্থী আবার ফিরে যান উচ্চগ্রামে। সেখানে মাঝের পাড়া মনসা মন্দিরে চিরাচরিত রীতি মেনে সেই জল ঢালেন তাঁরা। কিন্তু এবছর টানা প্রখর তাপপ্রবাহ চলছে জেলা জুড়ে। পুণ্যার্থীদের যাত্রা পথে যাতে কোনরকম অসুবিধার মধ্যে পরতে না হয়, তার জন্য রাস্তার বিভিন্ন জায়গায় আশ্রয় শিবির করার পাশাপাশি জলসত্র এবং পুণ্যার্থীদের টিফিন খাওয়ানোর বাবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন গলসি ১ নং ব্লক তৃনমূল সভাপতি জাকির হোসেন।

পুরসা ও উচ্চগ্রাম অঞ্চলের স্থানীয় তৃনমুল নেতা সেখ লালন ও সরোজ চক্রবর্তী ফোকাস বেঙ্গল এর প্রতিনিধিকে জানান, এই গরমে পুণ্যার্থীদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন নেতৃত্ব। আর সেই মত উচ্চগ্রাম থেকে শিল্ল্যাঘাট পর্যন্ত বিভিন্ন জায়গায় সেবা ক্যাম্প করা হয়েছে।  এদিন গলিগ্রামে ওই পুণ্যার্থীদের রীতিমত ঢাক ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানানো হয়। দলীয় কর্মীরা বিভিন্ন জায়গায় তাদের হাতে জল মিষ্টি টিফিন তুলে দেন। তাছাড়াও পুণ্যার্থীদের যাত্রা পথে জাতীয় সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করে সুরক্ষা দিয়ে মন্দির চত্বর পর্যন্ত নিয়ে যাবার ব্যবস্থা করা হয়। এদিকে গলসি থানার পক্ষ থেকেও  তাদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়। 

জল নিতে আসা পুণ্যার্থী লক্ষী বাগ্দী জানান, তারা দামোদর নদ থেকে জল নিয়ে আসার সময় পারাজ, পুরসা, গলিগ্রামে তাদের জন্য জল, মিষ্টি, সরবত, ও মাজা খাওয়ানো বাবস্থা করা হয়েছিল। পরে উচ্চগ্রামে আসার পর তাদের টিফিন করানো হয়। তিনি আরও জানান, পারাজ ও পুরসার মুসলিম ভাইরা তাদের জলযোগ করানোতে তারা খুবই আপ্লুত।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});