Headlines
Loading...
জামুড়িয়ায় পরিত্যক্ত খনিতে আবার আগুন,আতঙ্ক

জামুড়িয়ায় পরিত্যক্ত খনিতে আবার আগুন,আতঙ্ক


ফোকাস বেঙ্গল ডেস্ক,আসানসোল:পরিত্যক্ত খনিতে আবার আগুন লাগার ঘটনায় জামুড়িয়ার ওয়েস্ট কেন্দা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে,ইসিএলের এই পরিত্যক্ত খনিতে গত সপ্তাহেও আগুন লেগেছিল। সেই সময় কেন্দা গ্রাম সহ ৩ নং কলোনির বসবাসকারীদের স্থানীয় স্কুলগুলিতে রাখার ব্যবস্থা করেছিল ব্লক প্রশাসন। ফলে প্রায় এক সপ্তাহ স্কুলগুলির পঠন পাঠন বন্ধ ছিল। সেই সময় ইসিএলের পক্ষ থেকে গোটা এলাকাকে বিপজ্জনক ঘোষণা করা হয়। কিন্তু এতদিন পরেও স্থানীয় পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা না করায় তারা আবার সেই বিপজ্জনক এলাকাতেই ফিরে আসে। আর তারপরই গত কাল থেকে ইসিএলের পরিত্যক্ত খাদানে ফের আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।
স্থানীয়দের অভিযোগ,কয়লা মাফিয়াদের দৌরাত্ত্বে অবৈধভাবে কয়লা কাটার জন্যই বারবার এই আগুন লাগার ঘটনা ঘটছে। ইসিএল কতৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে বড় বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});