Headlines
Loading...
নববর্ষকে স্বাগত জানাতে বর্ধমানে বার পুজোর আয়োজন খেলার মাঠে

নববর্ষকে স্বাগত জানাতে বর্ধমানে বার পুজোর আয়োজন খেলার মাঠে


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: নতুন বছরের প্রথম দিনে বার পুজোয় মাতল পূর্ব বর্ধমানের বিভিন্ন ক্লাব থেকে জেলা ক্রীড়া সংস্থা। বর্ধমানের কল্পতরু মাঠে রবিবার ফুটবলারদের নিয়ে কোচ সুমন কুন্ডু বার পুজো সেরে নিলেন। অন্যদিকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বর্ধমানের রাধারানী স্টেডিয়াম এবং স্পন্দন স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বার পুজোর মাধ্যমে পালন করা হল বাংলা নববর্ষ।

এদিন স্পন্দন স্টেডিয়ামে ফুটবলারদের সঙ্গে বার পুজো উপলক্ষে মাঠে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামানিক,প্রাক্তন ফুটবলার দেবাশিস কোনার,কাউন্সিলার গৌরীশঙ্কর ভট্টাচার্য,জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পিরদাস মন্ডল,কোচ পার্থ ব্যানার্জী সহ বর্তমান,প্রাক্তন বহু ফুটবলার। 

পাশাপাশি এদিন দুর্গাপুরেও আমরা ক-জন ক্লাবের মাঠেও চলল বার পুজো। ফুটবলাদের সঙ্গে মাঠে হাজির থাকলেন ক্রীড়া সংগঠক ললিত দাস।

অন্যদিকে,দাঁইহাট স্কুল রোড় ফুটবল একাডেমীর উদ্যোগেও এদিন  দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বার পুজো অনুষ্ঠিত হয়। জানা গেছে,২০০৫ সালে এই একাডেমীর প্রতিষ্ঠা করেছিলেন ফুটবলার কল্যাণ ব্যানার্জ্জী। সেই সময় কল্যাণ ব্যানার্জীর উদ্যোগেই ১ লা বৈশাখ বার পুজো রীতি শুরু করা হয়েছিল। সেই রীতি তাঁর অবর্তমানেও  আজও বহাল আছে।

রবিবার শুভ নববর্ষের সকালে  দাঁইহাট ফুটবল একাডেমীর সম্পাদক নীলকান্ত রায়,সভাপতি রনজিৎ চ্যাটার্জ্জী সহ পুরানো দিনের খেলোয়াড়রা ও বর্তমান খেলোয়াড়রা সহ কর্মকতাদের উপস্থিতিতে বারপুজোর আয়োজন করা হয়। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});