
ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: ২০১৩সালে কলেজ ছাত্র সংসদ নির্বাচন বন্ধের প্রতিবাদে এসএফআই এর শান্তিপূর্ণ আইন অমান্য আন্দোলনে পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হয়েছিল কলেজ ছাত্র সুদীপ্ত গুপ্তের। সারা রাজ্য জুড়ে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। আজ ২রা এপ্রিল শহীদ কমঃ সুদীপ্ত গুপ্ত -এর স্মরণে এসএফআই -এর কাটোয়া ২ লোকাল কমিটির উদ্যোগে অগ্রদ্বীপ রেলগেটে এক স্মরণসভার আয়োজন করা হয়। মোমবাতি জ্বালিয়ে উপস্থিত সুদীপ্তর সহপাঠী থেকে কলেজ পড়ুয়া বহু ছাত্রছাত্রী শ্রদ্ধা জ্ঞাপন করেন।
