
ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে প্রধান খুনের এক ফেরার অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল কালনা মহকুমার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উৎরা গ্রামে। মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। যদিও এই ঘটনায় কালনা থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ লিপিবদ্ধ হয়নি বলেই জানা গেছে।
অভিযুক্ত আবু হোসেন শেখের স্ত্রীর ফিরোজ বিবির অভিযোগ প্রধান গোষ্ঠীর লোকজনই বাড়িতে আগুন লাগিয়েছে । তিনি স্থানীয় বেশ কয়েকজন যুবকের নামও জানোয়েছেন। যদিও ফিরোজ বিবির অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন অভিযুক্তরা।
কালনা থানা সূত্রে জানা গেছে এদিনের ঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ থানায় জমা পড়েনি। ,অভিযোগ এলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

