Headlines
Loading...
জেলাশাসকের দফতরের সামনেই ছুরি মারা হল বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদককে

জেলাশাসকের দফতরের সামনেই ছুরি মারা হল বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদককে

ফোকাস বেঙ্গল ডেস্ক,সিউড়ি: ত্রিস্তর পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র তোলা এবং জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি অব্যাহত। বীরভূম তার মধ্যে অন্যতম। মঙ্গলবার বীরভূম জেলাশাসকের দফতরের সামনেই ছুরি মারা হল জেলা বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে ৷ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে ৷ যদিও শাসক দল তৃণমূল বিজেপির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। 

বীরভূম জেলা বিজেপির অভিযোগ,মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল জেলা জুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে। তারই প্রতিবাদে এদিন সিউড়িতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখতে জড়ো হয়েছিলেন সমর্থকরা।অভিযোগ, সেই জমায়েতকে লক্ষ্য করে হঠাৎই অস্ত্র নিয়ে চড়াও হয় শেখ শেরু নামে তৃণমূলের এক কর্মী ৷ সেখানেই পিছন থেকে ছুরি চালিয়ে দেয় ওই দুষ্কৃতী। কোমরের নিচে গুরুতর আঘাত লাগে কালোসোনা মণ্ডলের ৷ এই ঘটনার খবর পেয়ে এসপির নির্দেশে কালোসোনা মণ্ডলকে নিয়ে যাওয়া হয় সিউড়ি হাসপাতালে ৷ সেখানেই ভর্তি করা হয় জেলা বিজেপির সাধারণ সম্পাদককে। 

বিজেপির বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় জানান,এই ঘটনায় পুলিশ সুপারের কাছে তাঁরা লিখিত অভিযোগ জানিয়েছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});