latest
state
অন্য স্বাদ
জেলা
রাজ্য
বয়ামের ঢাকনা খোলার চেষ্টায় বীর হনুর দল। আগ্রহী দর্শক।
ফোকাস বেঙ্গল ডেস্ক,কল্যাণী :চায়ের দোকান থেকে অনেক চেষ্টার পর তুলে নিয়ে আসা বিস্কুটের বয়াম খোলার কসরত দেখতে বৃহস্পতিবার রীতিমতো ভিড় জমেছিলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাস্তায়। বীর পুঙ্গবের একটি দল খাবারের খোঁজে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের এই গাছ ওই গাছ লাফালাফি করছিলো। এরই ফাঁকে কখন পাশের চায়ের দোকান থেকে সুযোগ বুঝে আস্ত একটা বিস্কুটের বয়াম হাপিস করে নিয়ে এসেছে বীর হনু ,টেরও পাননি দোকানি। আর তারপর বিস্কুট ভেতর থেকে বের করে খাওয়ার জন্য ঢাকনা খোলার চেষ্টা দেখতে জমে গেলো ভিড়। কাঁচের বয়াম স্লিপ করে দু একবার হাত থেকে ফস্কে যাবার উপক্রম হয়েছিল হনুর কিন্তু না,সযত্নে আগলে রেখে চেষ্টা জারি রাখলো পেট ভরানোর তাগিদে। ছবি - ফারুক আহমেদ

