Headlines
Loading...
বিডিও স্বামীর বিরুদ্ধে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য।

বিডিও স্বামীর বিরুদ্ধে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য।

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া : বাঁকুড়ার এক বিডিও এর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনলেন পুরুলিয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট  তারই স্ত্রী। এই ব্যাপারে ইতিমধ্যেই হিরাবাঁধ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন স্ত্রী মৌলি সান্যাল। তাঁর অভিযোগ ,হিরাবাঁধের বিডিও শঙ্খশুভ্র দে তার স্বামী তাঁর ওপর নানা ভাবে অত্যাচার চালাতো। সম্প্রতি অশান্তির পরিমান বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে পুলিশকে জানাতে হয়েছে।
উল্লেখ্য,শঙ্খশুভ্র ও মৌলি দুজনেই ২০১০ সালে ডাবলুবিসিএস পাশ করেন। ২০১৩ সালে দুজনেরই মালদহে পোস্টিং হয়। এরপর ২০১৪ সালে শঙ্খশুভ্র চলে আসেন বাঁকুড়ার হিরাবাঁধ এর বিডিও হয়ে। অন্যদিকে মৌলিদেবী চলে যান উলুবেড়িয়া। এরই মধ্যে হিরাবাঁধ থেকেই দুজনের ধুমধাম করে বিয়ে হয়। মৌলি সান্যালের বাড়ি দক্ষিণ ২৪পরগনার বারুইপুরের মল্লিকপুর। আর শঙ্খশুভ্রর বাড়ি হুগলির বান্ডেলে। এরপর দ্বিতীয় পোস্টিং নিয়ে মৌলি চলে যান পুরুলিয়া। মাঝে মধ্যে তিনি হিরাবাঁধে আসতেন। মৌলিদেবীর অভিযোগ ,যখনই তিনি আসতেন তখনই অশান্তি হতো। বারবার স্বামীর হাতে তাকে নিগৃহীত হতে হতো। এরই মাঝে কিছুদিন আগে তিনি হীরাবান্ধ আসেন। এবং আবার শুরু হয় অশান্তি। এইবার সহ্য করতে না পেরে সরাসরি পুলিশে অভিযোগ দায়ের করেন স্বামীর বিরুদ্ধে। 
পুলিশ জানিয়েছে , মৌলিদেবীর অভিযোগের ভিত্তিতে বিডিওর বিরুদ্ধে এফ আই আর করে তদন্ত শুরু করা হয়েছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});