ফোকাস বেঙ্গল ডেস্ক , কালনাঃ বর্ধমান জেলা স্কুল ভিত্তিক ৬৩ তম তাইকণ্ডু প্রতিযোগিতা শুরু হল পূর্ব বর্ধমানের কালনা থানার হাটগাছা হাই স্কুল প্রাঙ্গনে। এই প্রতিযোগিতা চলবে ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত । অনূর্ধ্ব ১৪,১৭ এবং ১৯ বছর বয়েসের ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে । স্থানীয় কুমারপারা তাইকণ্ডু ট্রেনিং সেন্টারের উদ্যোগে বর্ধমান ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর পরিচালনায় এই প্রতিযোগিতা হচ্ছে বলে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন ।এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যপক উৎসাহ লক্ষ করা গেছে ।

