Headlines
Loading...
দুর্গাপুরে বিউটি পার্লারের আড়ালে রমরমিয়ে চলছিলো দেহ ব্যবসা, পুলিশি হানায় আটক ১২মহিলা পুরুষ

দুর্গাপুরে বিউটি পার্লারের আড়ালে রমরমিয়ে চলছিলো দেহ ব্যবসা, পুলিশি হানায় আটক ১২মহিলা পুরুষ


রামসেবক ব্যানার্জি, দুর্গাপুর: গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের পুলিশ হানা দিয়ে ১২ জন মহিলা সমেত একজন পুরুষকে আটক করেছে। দীর্ঘদিন ধরে      এলাকাবাসীর অভিযোগ ছিল পার্লারের আড়ালে চলছে দেহ ব্যবসা। দিনের পর দিন বহিরাগত পুরুষ এবং মহিলাদের আনাগোনা বেড়েই চলেছিল। অবশেষে অভিযান চালিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ড নামে ওই বিউটি পার্লারে হানা দেয় পুলিশ। হানা দিয়ে ১২ জন মহিলা একজন পুরুষকে আটক করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে দুর্গাপুরের বুকে আরো তিনটে পার্লারে হানা দিয়ে আটক হয়েছে আরও বেশ কয়েকজন মহিলা ও পুরুষ। স্থানীয়দের অভিযোগ দুর্গাপুরের বুকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এই ধরণের পার্লার, সামনে বিউটি পার্লার, ম্যাসেজ পার্লারের বোর্ড লাগিয়ে ভেতরে দেদার অসাধু কাজ হয় দীর্ঘদিন ধরে। 

স্থানীয়দের অভিযোগ এর আগেও বহুবার অভিযান চালিয়ে ম্যাসাজ পার্লার গুলিতে হানা দিয়ে মহিলা এবং পুরুষকে আটক করেছিল পুলিশ। এরপর কিছুদিন বন্ধ থাকার পর ফের রমরমিয়ে শুরু হয় পার্লারের আড়ালে অসাধু কাজ। শনিবারের পুলিশের এই অভিযানের পর রীতিমতো হৈ চৈ পড়েছে দুর্গাপুর জুড়ে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});