Headlines
Loading...
পেঁয়াজ বিক্রি কে কেন্দ্র করে চাষি ও ক্রেতাদের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা

পেঁয়াজ বিক্রি কে কেন্দ্র করে চাষি ও ক্রেতাদের মধ্যে সংঘর্ষ, উত্তেজনা



ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ জমির পেঁয়াজ বিক্রি করার সময় দরদাম কে কেন্দ্র করে চাষি ও ক্রেতাদের দুপক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে নাদনঘাট থানার মহিষগড়িয়া গ্রামে। সংঘর্ষের জেরে কৃষ্ণ দাস(২০) নামে এক চাষী কে গুরুতর আহত অবস্থায় কালনা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর আহতের পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়। নাদনঘাট থানার পুলিশ এরপরই অভিযুক্তদের গ্রেফতার করেছে। যদিও ঘটনায় দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলায় দুপক্ষের মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন মানা দাস, হুমায়ুন কবির, সাবির মল্লিক, বশির সেখ। বুধবার তাদের কালনা আদালতে পাঠানো হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত কৃষ্ণ দাস ও তাঁর বাবা বাসুদেব দাস ও কাকা তাপস দাস পারিবারিক দেড় বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন । জমি থেকে পেঁয়াজ তোলার পর বুধবার সন্ধ্যায় সেই পেঁয়াজ বিক্রি করার জন্য স্থানীয় এক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করেন । যারা এই পেঁয়াজ কিনতে তাদের জমিতে আসেন। কৃষ্ণ দাসের অভিযোগ, তাদের জমির পেঁয়াজ ১৪০ টাকা প্রতি মন অনুযায়ী দাম নির্ধারিত হয়েছিল। সেই অনুযায়ী কয়েক জন সেই পেঁয়াজ কিনতে আসে।
কিন্তু পেঁয়াজ নেওয়ার সময় ১০ টাকা করে প্রতি মনে কম দেবে বলে দাবি করে। যারই প্রতিবাদ করেন তাঁর কাকা তাপস দাস। এই ঘটনা নিয়েই তাপস বাবুর সঙ্গে ওই ক্রেতাদের বচসা শুরু হয়। সেই ঘটনার পরেই বাসুদেব দাস কে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা জানতে পেরে কৃষ্ণ দাস মারধরের কারণ জানতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। সেখান থেকে পরিবারের লোকেরা তাকে গুরুতর আহত অবস্থায় কালনা হাসপাতালে ভর্তি করে। যা নিয়ে তাঁরা নাদনঘাট থানায় লিখিত অভিযোগ জানান। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকেও পাল্টা মারধরের অভিযোগ করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});