
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ কেবল টিভি ইক্যুইপমেন্ট ট্রেডার অ্যান্ড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শহরে আয়োজিত হল দেশের বৃহতম ট্রেড শো। চলতি বছর ২২ তম এই ট্রেড শো তে রয়েছে প্রায় ১৬০টি স্টল। এই বছর বানিজ্যিক ভাবে প্রায় ১০ হাজার কেবল ব্যবসায়ী, এমএসও, কেবল নির্মাতারা অংশ নিচ্ছে এই ট্রেড শো তে। নেপাল, ভূটান এর মত দেশ থেকে অংশ নিয়েছে এই ট্রেড শো এ। এছাড়াও থাকছে প্রায় ২৪ টি প্যাভিলিয়ন যেখানে কেবল ও ডিজিটাল কেবল জগতের আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে। এদিন ট্রেড শো উদ্বোধন করেন মহানাগরিক ও মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন সিটি কেবল এর কর্ণধার সুরেশ শেঠিয়া ও কেবল জগতের সাথে যুক্ত ব্যাক্তিরা।
