ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ আগামী ৮ ও ৯ জানুয়ারি সারা ভারত সাধারণ ধর্মঘট কে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে রবিবার জেলার বিভিন্ন প্রান্তে ট্রেনে বাসে 'নো জার্নি' টিকিট এবং ট্রেনে বাসে 'না চাপার' টিকিট বিলির মধ্য দিয়ে ধর্মঘটের সমর্থনে প্রচার চালাল।
একই সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয় ধর্মঘট এর দিন পরীক্ষা রেখে ছাত্রদের গনতান্ত্রিক অধিকার কে বলপূর্বক হরণ করছে এই কথাকেও যাত্রীদের সামনে তাদের প্রচার অভিযান এর মধ্য দিয়ে তুলে ধরল।

