

পরিবেশ প্রেমী এই উদ্যোগী যুবকদের প্রতিনিধি সন্দীপন সরকার জানিয়েছেন, শীত পড়তেই পাল্লারোড সংলগ্ন দামোদর চড়ে প্রতিবছরই বহু মানুষ পিকনিক করতে হাজির হন। বেশিরভাগ পিকনিক করতে আসা দলগুলি খাবারের জন্য থার্মোকলের পাতা ব্যবহার করে সেগুলি যত্রতত্র ফেলে চলে যায়। তিনি জানান, থার্মোকলের পাতায় খাওয়া একদিকে যেমন শরীরের পক্ষে ক্ষতিকারক, অন্যদিকে এই পাতা পোড়ালে তার থেকে নির্গত ধোঁয়া পরিবেশের পক্ষে মারাত্মক।
সন্দীপন বাবু জানিয়েছেন, এর আগে তারা পিকনিক করতে আসা মানুষকে থার্মোকলের পাতার পরিবর্তে শালপাতা দিয়ে সচেতন করার চেষ্টা চালিয়েছেন। তবু অনেকেই এখনও সেই থার্মোকলের পাতা ব্যবহার করে যাচ্ছেন। তিনি জানান, পরিবেশ এবং জল সম্পদ কে বাঁচাতে এই সমস্যা মোকাবিলায় তাদের ফেসবুক পেজে আলোচনা চালানো হয়। সেখানেই প্রসূন মন্ডল নামে এক সদস্য এক নতুন পন্থার কথা জানান। মাত্র এক লিটার এসিটন (এক ধরণের স্পিরিট) এর সঙ্গে এক লিটার পেট্রোল মিশিয়ে সেই তরল যদি ৫০০ থার্মোকল এর পাতার উপর স্প্রে করা হয় তাহলে নিমেষে তা গলে যায়। আর তার পরই এদিন এই পদ্ধতি অবলম্বন করে মাঠে নেমে পরেন এলাকার একদল সমাজ সচেতন যুবক। সন্দীপন বাবু জানিয়েছেন,দামোদর চড়কে পুরোপুরি ভাবে পরিস্কার ১দিনে করা সম্ভবপর নয়। তবে এই মরসুমে প্রতি রবিবার তারা এই প্রয়াস জারি রাখছেন। বুধবার থেকে ধারাবাহিক ভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সন্দীপন।
