
ফোকাস বেঙ্গল ডেস্ক,মন্তেশ্বরঃ মন্তেশ্বর থানার মাঝের গ্রামে শুক্রবার গভীর রাত্রে পরপর পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ঘটনাস্থলে মন্তেশ্বর থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।
পাঁচটি মন্দিরে চুরির ঘটনায় কমপক্ষে ৮ লক্ষ টাকার গহনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এমনটাই প্রাথমিক ভাবে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে। এক রাত্রে পরপর পাঁচটি মন্দিরে চুরির ঘটনায় এলাকার মানুষজন আতঙ্কের মধ্যে রয়েছেন।
স্থানীও বাসিন্দাদের অভিযোগ, রাতে টহল আরও বাড়াতে হবে এবং দুষ্কৃতীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে। এই ধরনের চুরির ঘটনা আতকাতে পুলিসকে আরও সক্রিয় হতে হবে।


