
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আজ বিশ্ব ক্যান্সার দিবস। সারা বিশ্বের পাশাপাশি শহর বর্ধমানেও আয়োজিত হলো এই মারণ রোগ বিষয়ক এক আলোচনা সভার। বৃহস্পতিবার বর্ধমান রাজ কলেজের অডিটোরিয়ামে ক্যানসার ডে উপলক্ষ্যে সেমিনারে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. নাসিমা খোন্দকার। এদিন তিনি বলেন, প্রতিবছর ভারতে ১ লক্ষের মধ্যে ২২জন মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন ১২.৪ শতাংশ মহিলা। এদিন এই সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ক্লাবের সদস্য অজিত ভগত, সেমিনারের আয়োজক 'স্মার্ট লাইফ'এর কর্ণধার দেবব্রত হাটি, শুভেন্দু দ্বিবেদী প্রমুখ।
ছবি - সুরজ প্রসাদ
