Headlines
Loading...
পথনিরাপত্তা সপ্তাহ পালন করা হল গলসীতে

পথনিরাপত্তা সপ্তাহ পালন করা হল গলসীতে


ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসী: 'সেফ ড্রাইভ সেভ লাইফ' শ্লোগানকে সামনে রেখে শুক্রুবার পথনিরাপত্তা সপ্তাহ পালন করা হল গলসীতে।গলসী ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের সভাটির আয়োজন করা হয় গলসী থানার গলিগ্রামের ২ নং জাতীয় সড়কের পার্কিং জোনে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অলোক মাঝি, গলসি ১ নং ব্লক তৃণমুল সভাপতি জাকির হোসেন, পুর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ পরেশ পাল প্রমুখ। এদিন জাতীয় সড়কে বিভিন্ন গাড়ীর চালকদের সচেতন করার জন্য বিলি করা হয় লিফলেট। এছাড়া গাড়ীর গতি নিয়ন্ত্রণে রাখতে বলার পাশাপাশি গাড়ী চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলা ,বাইক আরোহীদের হেলমেট পড়তে বলা প্রভৃতি সম্পর্কেও সচেতনতার বার্তা দেওয়া হয় এদিনের অনুষ্ঠান থেকে। অন্যদিকে এদিন স্কুল পড়ুয়াদের নিয়ে যাতায়াতকারী হেলমেটহীন মোটর বাইক চালকদের ফুল দিয়ে গান্ধীগিরির মাধ্যমে তাদের ভুল শোধরাতেও দেখা যায় তৃণমূল কর্মীদের। আবেদন রাখা হয় স্কুল-কলেজ সহ জনবহুল রাস্তায় গাড়ীর গতি কম করার জন্য।  
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});