Headlines
Loading...
বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে থেকে প্যারা লিগ্যাল ভলেণ্টিয়ার নিয়োগ হতে চলেছে

বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে থেকে প্যারা লিগ্যাল ভলেণ্টিয়ার নিয়োগ হতে চলেছে

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আইনী পরিষেবার কাজে আরও গতি আনতে পদক্ষেপ করল বর্ধমান জেলা আইনী পরিষেবা কেন্দ্র। তারই অঙ্গ হিসাবে এই কেন্দ্রের অধীনে কাজ করে এমন প্যারা লিগ্যাল ভলেণ্টিয়ারের সংখ্যা শীঘ্রই বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন এই কেন্দ্রের সম্পাদক জয়প্রকাশ সিং। তিনি জানান,বর্তমানে যে পরিমান ভলেণ্টিয়ার কেন্দ্রের অধীনে রয়েছে তা পর্যাপ্ত নয়,তাই নতুন করে ৯৮জন প্যারা লিগ্যাল ভলেণ্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ইতিমধ্যেই প্রায় ৮০০ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে মোট ৬৫৬জনকে ইণ্টারভিউয়ে ডাকা হচ্ছে। আগামী ৫ মার্চ থেকে এই ইণ্টারভিউ শুরু হচ্ছে, এবং তা চলবে ৫ এপ্রিল পর্যন্ত।
উল্লেখ্য,জমি সংক্রান্ত বিবাদ থেকে পারিবারিক নানান অশান্তির ঘটনায় অসহায় এবং আর্থিকভাবে অসমর্থদের আইনী পরিষেবা প্রদান করার লক্ষ্যে এই কেন্দ্র কাজ করে থাকে। জয়প্রকাশ সিং জানিয়েছেন,এবার সংশোধনাগারে বন্দিদের নিজস্ব ঘটনা, তাদের সুবিধা, অসুবিধা প্রভৃতি জেনে তাদেরকেও আইনি পরিষেবা যাতে দেওয়া যায় সেই লক্ষ্যে এই প্রথম বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে থেকে প্যারা লিগ্যাল ভলেণ্টিয়ার নিয়োগের উদ্যোগ নিচ্ছে ডালসা। কারণ হিসাবে তিনি জানান,বন্দিদের ব্যাপারে বন্দিরাই ভাল বুঝতে পারবেন। বন্দিদের মধ্যে মোট ৩জনকে প্যারা লিগ্যাল ভলেণ্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে ২জন পুরুষ এবং ১জন মহিলা বলে জানিয়েছেন জয়প্রকাশ বাবু।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});