Headlines
Loading...
বর্ধমানে সিবিআই পরিচয় দিয়ে স্বর্ণ ব্যাবসায়ীর সোনা লুঠ,চাঞ্চল্য

বর্ধমানে সিবিআই পরিচয় দিয়ে স্বর্ণ ব্যাবসায়ীর সোনা লুঠ,চাঞ্চল্য


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বর্ধমান শহরে ফের কেপমারির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। নিজেদের সিবিআই- এর লোক জানিয়ে শহরের জহুরীপট্টি এলাকা থেকে এক ব্যাক্তির কাছ থেকে ৫০ গ্রাম সোনা হাতিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীদের একটি দল বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে বর্ধমানের বড়বাজারের সোনাপট্টিতে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বাঁকুড়ার পাত্রসায়ের থেকে কৈলাশ বৈরাগ্য নামে এক স্বর্ণ ব্যাবসায়ী ব্যাবসার কাজে বর্ধমানের জহুরীপট্টিতে এসেছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ স্থানীয় অন্নপূর্ণা মন্দিরের কাছে একটিই জায়গায় ওই ব্যাক্তিকে ঘিরে ধরে দুজন অজ্ঞাত পরিচয় দুস্কৃতী। এরপর তারা নিজেদের সিবিআইয়ের লোক জানিয়ে ওই স্বর্ণ ব্যাবসায়ীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে চায়। ব্যাগ নেওয়ার পর চকিতে ব্যাগের ভিতরে থাকা ৫০গ্রামের মত সোনা হাতিয়ে নেয় তারা। স্থানীয় অন্য কয়েকজন ব্যাবসায়ীর অপিরিচিত কিছু লোকেদের দেখে এগিয়ে যেতেই দুষ্কৃতীরা তাদের ধাক্কা মেরে বাইক নিয়ে পালায়। স্থানীয় ব্যাবসায়ীরা সন্দেহ প্রকাশ করেছেন যে ওই দুষ্কৃতীদের সঙ্গে আরও কয়েকজন ছিল। ঘটনা জানাজানি হতেই তারাও পালিয়েছে। 
এদিকে এই ঘটনার পরই বর্ধমান জেলা স্বর্ণ শিল্প ব্যাবসায়ী সমিতির প্রতিনিধিরা কৈলাস বৈরাগ্যকে নিয়ে বর্ধমান সদর থানায় এই ঘটনার  লিখিত অভিযোগ দায়ের করেন। সমিতির সম্পাদক স্বরূপ কোনার জানিয়েছেন,বারবার স্বর্ণ ব্যাবসায়ীদের সঙ্গে চুরি,ছিনতাই,কেপমারীর ঘটনা ঘটছে। স্বাভাবিক ভাবেই ব্যাবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরী হচ্ছে। তিনি জানিয়েছেন,ব্যাবসায়ীদের নিরাপত্তার স্বার্থে মিঠাপুকুর,বড়বাজার,জহুরীপট্টি,চাঁদনীচক এলাকায় ৬লক্ষ টাকা ব্যায়ে প্রচুর সিসি টিভি লাগানো হয়েছে সমিতির পক্ষ থেকে। এরফলে ইদানিং এই এলাকায় কোনো ঘটনা ঘটলে তার ভিডিও ফুটেজ পাওয়া যায়। বৃহস্পতিবারের ঘটনার ভিডিও ফুটেজও রয়েছে। প্রয়োজনে তদন্তের স্বার্থে পুলিশকে তা দেওয়া হবে।
এদিকে একের পর এক ঘটনা ঘটতে থাকায় স্বর্ণ শিল্পীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যাবসায়ীদের অনেকেই জানিয়েছেন,গত ৫-৬মাসে বর্ধমান শহরের স্বর্ণ শিল্প ব্যাবসায়ীদের সঙ্গে ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনার এখনো কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। তার মধ্যে শহরের শাঁখারিপুকুর এলাকার বরফ কলের কাছে একটি সোনার দোকানে চুরির ঘটনাও রয়েছে। যদিও সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ছিল না। কিন্তু মিঠাপুকুরের একটি সোনার দোকানের ভিতরে ঢুকে পিস্তল দেখিয়ে,ক্লোরোফোম ব্যবহার করে ব্যাবসায়ীকে বেহুশ করার চেষ্টার ঘটনার প্রায় সমস্ত তথ্য পুলিশের কাছে থাকলেও সেই ঘটনায় জড়িত কাউকেই এখনও ধরতে পারেনি পুলিশ। এছাড়াও সম্প্রতি ব্যাবসার কাজ সেরে নিজের বাড়ি ফেরার পথে গোলাপবাগের কাছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৪লক্ষ টাকা লুঠের ঘটনা ঘটেছিলো। সেই ঘটনাতেও এখনো কেউ ধরা পড়েনি। 
স্থানীয় ব্যাবসায়ীরা জানিয়েছেন,বর্ধমান থানা থেকে কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে সোনাপট্টিতে নিরাপত্তার কাজে নিয়োগ করা হয়েছে। কিন্তু তারা বেশিরভাগ সময় আড্ডা মারতে আর চা খেতে ব্যাস্ত থাকে বলেই অভিযোগ।     
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});