Headlines
Loading...
অসুস্থ মহিলাকে বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল বর্ধমান আইনী পরিষেবা কেন্দ্র

অসুস্থ মহিলাকে বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল বর্ধমান আইনী পরিষেবা কেন্দ্র

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:শান্তা সামন্ত নামে এক অসুস্থ মহিলাকে বাড়ি থেকে উদ্ধার করে ভর্তি করা হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনায় আহত হয়ে গত দেড় মাস ধরে তিনি বাড়িতেই পড়েছিলেন বলে জানা গেছে বর্ধমান আইনী পরিষেবার (ডিষ্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি) তরফে। পরিষেবা কেন্দ্রের  সম্পাদক বিচারক জয়প্রকাশ সিং জানান, অসুস্থ ওই মহিলা স্বামী পরিত্যক্তা। তাঁর বাড়ি শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায়। এক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাঁর অসুস্থ হয়ে পড়ে থাকার খবর পাওয়া মাত্র প্যারা লিগ্যাল ভলেণ্টিয়ার নির্মলেন্দু জুঁই এবং মিরাজুল ইসলামকে পাঠানো হয় তাঁর বাড়িতে। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
শান্তা সামন্ত জানিয়েছেন,তার স্বামী প্রাক্তন আইএএস। বর্তমানে তিনি দিল্লীতে তাদের একমাত্র মেয়েকে নিয়ে থাকেন। কিন্তু তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে স্বামীর কোনো সম্পর্ক নেই। 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});