
এদিন বৈঠকে হাজির স্থানীয় কাউন্সিলার মহম্মদ আলি জানিয়েছেন, ১২ জানুয়ারী মেলার উদ্বোধন করবেন অভিনেত্রী রচনা ব্যানার্জী এবং বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ অজ্ঞেয়ানন্দ মহারাজ। মেলা চলবে ১৯ জানুয়ারী পর্যন্ত।প্রতিদিনই দর্শকদের মনোরঞ্জনের জন্য উপস্থিত হবেন বাংলা সিনেমা জগতের নামীদামী শিল্পী সহ স্থানীয় শিল্পীরা। মেলার মূল আকর্ষণ পিঠেপুলিও থাকছে মেলা প্রাঙ্গণে।
ছবি - সুরজ প্রসাদ
