
ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: ২রা জানুয়ারি মাটি উৎসব থেকে গলসি ইকো পার্কের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই ইকো পার্ক পরিদর্শন করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ১০০দিন প্রকল্পের ভারপ্রাপ্ত যুগ্মসচিব অপারাজিতা সারঙ্গী সহ সংশ্লিষ্ট দপ্তরের কয়েকজন আধিকারিক ও পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এই ইকো পার্ক গড়ে উঠেছে প্রায় ২ একর জায়গা নিয়ে। এই ইকো পার্কে কোয়েল পাখি, হাঁস ও মাছ চাষ ছাড়াও ফুল,ফলের বাগান সহ ছোটদের বিনোদনের সুব্যবস্থা আছে।
ছবি - সুরজ প্রসাদ
