Headlines
Loading...
জেলার সদর শহরকে গ্রিন জোন করতে বৈঠক বালুরঘাট পৌরসভার

জেলার সদর শহরকে গ্রিন জোন করতে বৈঠক বালুরঘাট পৌরসভার


পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ বালুরঘাট শহরকে গ্রিন জ়োন করা হবে। তাই সমাজের সমস্তস্তরের মানুষকে নিয়ে বালুরঘাট পৌরসভার সুবর্ণতটে বৈঠক করল পৌরসভা ও জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ। এই বৈঠকে হাজির ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান রাজেন শীল, ভাইস চেয়ারম্যান বেবেই বর্মণ, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) কৃতিবাস নায়েক ও পৌরসভার কাউন্সিলর সহ বিশিষ্টজনরা। বৈঠকেই স্থির হয় কীভাবে শহরকে গ্রিন জ়োনে পরিণত করা হবে।
ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু শহরকে গ্রিন জ়োন হিসেবে তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি শহরকে গ্রিন জ়োন করার লক্ষ্যে নানা উদ্যোগও নেওয়া হয়েছে। এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভা অঞ্চলকে গ্রিন জ়োন করার নয়া উদ্যোগ গ্রহণ করেছে পৌর কর্তৃপক্ষ। এর মধ্যে মূলত জাতীয় সড়ক ও শহরের মধ্যে বড় রাস্তা রয়েছে এমন সব জায়গায় সবুজায়ন করা। অর্থাৎ বৃক্ষরোপণ। এর পাশাপাশি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে যততত্র দোকান বসা বন্ধ করা। শহরে বিনা অনুমতিতে হোডিং লাগানো বন্ধ করা এই সব বিষয়গুলি রয়েছে। এদিন সভায় উপস্থিত আধিকারিকরা জানিয়েছেন, এই সব করা শুধু পৌরসভা বা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। সজাগ হতে হবে সাধারণ মানুষকেও। পৌরসভা সূত্রে জানা গেছে, গ্রিন করিডর হিসেবে হিলি মোড় থেকে বিএম হাইস্কুল পর্যন্ত নতুন করে রাস্তা তৈরি হবে। যার ফলে হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। 
এবিষয়ে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) কৃত্তিবাস নায়েক বলেন,  বৈঠক মূলত গ্রিন জ়োন নিয়ে। কীভাবে বালুরঘাট শহরকে গ্রিন জ়োন রূপে গড়ে তোলা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা মোতাবেকই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।”
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান রাজেন শীল বলেন, খুব তাড়াতাড়ি শহরে গ্রিন জ়োন তৈরির কাজ শুরু হবে। তা নিয়েই আজ বৈঠক করা হয়।




(adsbygoogle = window.adsbygoogle || []).push({});